ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিরোজ গ্রুপ ও হামিদ গ্রুপের মধ্যে সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ৮_১০ জন তারমধ্যে পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহত মহব্বত হোসেন উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হবিবর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরেই জামাল ইউনিয়নের বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো রবিবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রড, রামদা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষই প্রতিপক্ষের উপর চড়াও হয়।
গুরুতর আহত অবস্থায় মহব্বত হোসেনসহ কয়েকজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ও পরে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে মহব্বত হোসেনের মৃত্যু ঘটে ।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনা বাহিনীও ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
রাজনৈতিক উত্তেজনার জেরে এবার একজনের প্রাণ যাওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। এমন নৃশংস হানাহানি কোনো সভ্য সমাজের কাম্য নয় তা কবে বোধগম্য হবে আর শান্তির নিঃশ্বাস নিতে পারবে সাধারণ মানুষ!
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিরোজ গ্রুপ ও হামিদ গ্রুপের মধ্যে সংঘর্ষে মহব্বত হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ৮_১০ জন তারমধ্যে পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহত মহব্বত হোসেন উপজেলার নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হবিবর বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরেই জামাল ইউনিয়নের বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো রবিবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রড, রামদা, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষই প্রতিপক্ষের উপর চড়াও হয়।
গুরুতর আহত অবস্থায় মহব্বত হোসেনসহ কয়েকজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ও পরে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে পৌঁছালে মহব্বত হোসেনের মৃত্যু ঘটে ।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনা বাহিনীও ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
রাজনৈতিক উত্তেজনার জেরে এবার একজনের প্রাণ যাওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। এমন নৃশংস হানাহানি কোনো সভ্য সমাজের কাম্য নয় তা কবে বোধগম্য হবে আর শান্তির নিঃশ্বাস নিতে পারবে সাধারণ মানুষ!
পাপন চৌধুরী ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ,রোববার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock