জাপানে চারদিনের সরকারি সফর শেষে ঢাকা এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (মে ৩১) রাত ১২টায় ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটিহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।
ঢাকা,রোববার ০১ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















