বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের শোভাযাত্রা

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (2nd Phase)’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেল স্টেশন ) এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জ থেকে আরম্ভ হয়ে স্টেশনের বিভিন্ন স্থান পরিভ্রমন করে।

শোভাযাত্রা শেষে ভিআইপি লাউঞ্জের সামনে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন তামাক সেবনের কুফল, এর স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ব্যবহার কমিয়ে আনতে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
উল্লেখ্য যে ১৯৮৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।

২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত।

দেশের বিভিন্ন সরকারি, স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংগঠনের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে তামাকের ব্যবহার কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ার নিমিত্ত রেলপথ মন্ত্রণালয় ২০২১ সাল থেকে ৩০টি স্টেশনে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ও ভাইটাল স্ট্রাটেজিস এর আর্থিক সহায়তায় ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTFP)’ শীর্ষক প্রকল্পের কর্মসূচী পরিচালিত হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ রেলওয়ের নিজস্ব আইন ও বিধি-বিধান অনুযায়ী তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । এরই ধারাবাহিকতায় বিশ্ব তামাকমক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রাটি আয়োজন করা হয়।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ৩১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রেলপথ মন্ত্রণালয়ের শোভাযাত্রা

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (2nd Phase)’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেল স্টেশন ) এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন এবং রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি লাউঞ্জ থেকে আরম্ভ হয়ে স্টেশনের বিভিন্ন স্থান পরিভ্রমন করে।

শোভাযাত্রা শেষে ভিআইপি লাউঞ্জের সামনে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেন তামাক সেবনের কুফল, এর স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ব্যবহার কমিয়ে আনতে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
উল্লেখ্য যে ১৯৮৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য রাষ্ট্রসমূহ প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’।

২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত।

দেশের বিভিন্ন সরকারি, স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংগঠনের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে তামাকের ব্যবহার কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ার নিমিত্ত রেলপথ মন্ত্রণালয় ২০২১ সাল থেকে ৩০টি স্টেশনে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ও ভাইটাল স্ট্রাটেজিস এর আর্থিক সহায়তায় ‘Initiative to Make Bangladesh Railways Tobacco Free (IMBRTFP)’ শীর্ষক প্রকল্পের কর্মসূচী পরিচালিত হচ্ছে। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নসহ রেলওয়ের নিজস্ব আইন ও বিধি-বিধান অনুযায়ী তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে । এরই ধারাবাহিকতায় বিশ্ব তামাকমক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রাটি আয়োজন করা হয়।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শনিবার ৩১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock