বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার।
জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে।শুক্রবার (৩০ মে) সকালে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৈঠকে দুদেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে।
ঢাকা,শুক্রবার ৩০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















