আগামী ৭ জুন পবিত্র ঈদুল আযহা। পোশাক শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ হতে ৩ জুনের মধ্যে পরিষদ করার কথা বলা রয়েছে। এখনো পর্যন্ত চালু থাকা দুই হাজার ৯২টি কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন দিয়েছে দুই হাজার ৬৮টি কারখানা। অর্থাৎ প্রায় ৯৯% কারখানা শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করেছে। একই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ১২৬টি কারখানা,যা প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ ৯৬৬টি কারখানা বোনাস পরিশোধ করেনি।
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রকাশ করা সর্বশেষ তথ্যে বেতন-বোনাস পরিশোধের এ চিত্র পাওয়া গেছে।
বিজিএমইএ জানিয়েছে,২৪টি কারখানা এপ্রিলের বেতন দেয়নি শ্রমিকদের। এছাড়া দুটি কারখানা মার্চ এর বেতন পরিশোধ করেনি।
ঈদের আগে বোনাস পরিষদে কারখানার মালিকদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে। তবে বিজিএমইএ আশা করছে, সরকারের নির্ধারিত সময়ের মধ্যে বোনাস ও বেতন পরিশোধ সম্পন্ন হবে।
উল্লেখ্য,গতকাল ঢাকা,চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার মোট ২ হাজার ৯২টি পোশাক কারখানা চালু ছিল।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বৃহস্পতিবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















