ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী বুধবার (২৮মে) তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ করবে জাতীয়বাদী ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
সমাবেশে ঢাকা, সিলেট ,ফরিদপুর ও ময়মনসিংহ হতে ১৫ লাখ তারুণ্যের জমায়েতের আশা করছেন আয়োজকরা।
সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।কর্মসূচি অনুযায়ী চারটি বড় বিভাগ ও শহরে দুইদিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা।
এর আগে চট্টগ্রাম খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। সর্বশেষ আয়োজন বসছে রাজধানী ঢাকায়।
লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলর সভাপতি
আব্দুল মোনায়েম মুন্না। লিখিত বক্তব্যে বলা হয়েছে, দুদিনের কর্মসূচির কেন্দ্র বিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, সিলেট ও ময়মনসিংহের প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণের আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার এবং আগামী বুধবার অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন,আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলন মেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। ঢাকা সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ তরুণী যোগ দেবেন বলে আশা করছি।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, বিগত সরকারের সময়ে দলীয় পরিচয়ে চাকরি দেওয়া হয়েছে। প্রবন্ধের দাবি রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে। সে সক্ষমতা বিএনপি রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথম 18 মাসের মধ্যে এক কোটি তরুণের কর্মসংস্থান করা হবে।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন।
সমাবেশে আরো উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ,আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ২৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















