বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে ১০ দফা দাবিতে আজ রোববার (২৫ মে) অর্ধদিবস কর্মবিরতি পালন চলছে।
পূর্বঘোষিত দাবি পূরণ না হওয়ায় রবিবার সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।
চলবে দুপুর ২টা পর্যন্ত। ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, সকাল ৬টা থেকে কর্মসূচি চলছে।
এদিকে সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলেও জানান তিনি।
ঢাকা,রোববার ২৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















