শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সেসব দাবির কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো – শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা। এছাড়াও, নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি।

সাংবাদিকদের সামনে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পুনর্বাসনের ধীরগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম এবং পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবের ওপরও জোর দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘উনি ক্ষমতা নিতে চাননি, আমরাই উনাকে ক্ষমতায় বসিয়েছি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু তিনি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তবে আমরা উনাকে বুঝিয়েছি, উনি যেন সকল কিছু বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে লক্ষ্য রেখে যেন কাজ করে যান। ’

এনসিপির এ নেতা বলেন, পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের যেটা ৩০ দিনের ভেতরে বাস্তবায়ন করার কথা ছিল। এ বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও ধীরগতির ছিল। আর এই আর্থিক বিষয়টা যেন সঠিকভাবে হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কে আমরা বলেছি।

সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। তাই এই নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য দ্রুত আয়োজন করা হয় সে বিষয়ে দাবি জানিয়েছি। এর ফলে যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জনগণ যে দুর্ভোগ পৌঁছে সেটি সমাধান হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কতা ছিল। তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলেছি।

নাহিদ ইসলাম বলেন, সর্বশেষ যে কথা হয়েছে তার মধ্যে ছিল সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশনের বিষয়ে সরকার যেন একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে যে এক সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছে। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।
ঢাকা,শনিবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলোকে অবৈধ ঘোষণা করা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সেসব দাবির কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো – শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা করা। এছাড়াও, নির্বাচন কমিশনের ওপর আস্থা না থাকায় কমিশন পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি।

সাংবাদিকদের সামনে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পুনর্বাসনের ধীরগতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম এবং পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার আহ্বান জানান। স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজনের মাধ্যমে নাগরিক দুর্ভোগ লাঘবের ওপরও জোর দেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘উনি ক্ষমতা নিতে চাননি, আমরাই উনাকে ক্ষমতায় বসিয়েছি। উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কিন্তু তিনি কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তবে আমরা উনাকে বুঝিয়েছি, উনি যেন সকল কিছু বাদ দিয়ে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে লক্ষ্য রেখে যেন কাজ করে যান। ’

এনসিপির এ নেতা বলেন, পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটা দাবি ছিল আমাদের যেটা ৩০ দিনের ভেতরে বাস্তবায়ন করার কথা ছিল। এ বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, জুলাই আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও ধীরগতির ছিল। আর এই আর্থিক বিষয়টা যেন সঠিকভাবে হয় সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কে আমরা বলেছি।

সাবেক এই উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। তাই এই নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য দ্রুত আয়োজন করা হয় সে বিষয়ে দাবি জানিয়েছি। এর ফলে যে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জনগণ যে দুর্ভোগ পৌঁছে সেটি সমাধান হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনার আমলে যে সকল নির্বাচন হয়েছিল সেগুলো বিতর্কতা ছিল। তাই সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার কাছে বলেছি।

নাহিদ ইসলাম বলেন, সর্বশেষ যে কথা হয়েছে তার মধ্যে ছিল সংস্কার এবং জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশনের বিষয়ে সরকার যেন একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে যে এক সকল ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন তারা কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না। এ বিষয়ে আমরা আজকে স্পষ্ট করেছে। তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়েছেন।
ঢাকা,শনিবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO