জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন এনসিপি

জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রতি এই আহ্বান জানান দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, দেশে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিও আলোচনায় এসেছে। একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছিলেন। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের (এনসিপি) প্রত্যাশা ছিল বা আছে, যে গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে।

এই অন্তর্বর্তী সরকার কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রশ্ন রেখে তিনি আরো বলেন, আমরা (এনসিপি) মনে করি এই অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। ফলে তার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধসমূহের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে৷ আমাদের প্রত্যাশা বা আহ্বান থাকবে, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন। দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে এনসিপির কোনও সম্পর্ক নেই। সরকারে থেকে তারা রাজনীতি করতে পারবে না। তাদের এনসিপির সাথে সংযুক্ত করে হেয় করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা (এনসিপি) মনে করি জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু এগুচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে। ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলের সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে এটাই আমাদের প্রত্যাশা।
ঢাকা,শনিবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন এনসিপি

জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রতি এই আহ্বান জানান দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, দেশে এক ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিও আলোচনায় এসেছে। একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিয়েছিলেন। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের (এনসিপি) প্রত্যাশা ছিল বা আছে, যে গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে।

এই অন্তর্বর্তী সরকার কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রশ্ন রেখে তিনি আরো বলেন, আমরা (এনসিপি) মনে করি এই অন্তর্বর্তী সরকার একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে। ফলে তার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধসমূহের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে৷ আমাদের প্রত্যাশা বা আহ্বান থাকবে, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন। দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে এনসিপির কোনও সম্পর্ক নেই। সরকারে থেকে তারা রাজনীতি করতে পারবে না। তাদের এনসিপির সাথে সংযুক্ত করে হেয় করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা (এনসিপি) মনে করি জুলাই ঘোষণাপত্রের যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু এগুচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে। ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করা। এবং সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলের সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে এটাই আমাদের প্রত্যাশা।
ঢাকা,শনিবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO