রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু নিয়ে উত্তপ্ত, ৩ গাড়িতে আগুন

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির সামনে এক গৃহকর্মীর মরদেহ পড়ে থাকার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর ও গ্যারেজে থাকা ৩টি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি।তিনিসহ আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের তরফ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। এবং ওই ৩২ নম্বর বাড়ির নিচে থাকা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় আর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

ওসি আরও জানান, গৃহকর্মী পড়ে মারা গিয়েছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে – বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ওই বাড়ির গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা,রোববার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু নিয়ে উত্তপ্ত, ৩ গাড়িতে আগুন

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির সামনে এক গৃহকর্মীর মরদেহ পড়ে থাকার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর ও গ্যারেজে থাকা ৩টি গাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন রামপুরা থানার ওসি।তিনিসহ আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে রামপুরা বনশ্রী ডি ব্লকের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ওই বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আইন অনুযায়ী লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসী ও আশপাশে গৃহকর্মীরা মৃত্যুর ব্যাপারে প্রতিবাদ করতে থাকে। তখন পুলিশের তরফ থেকে বলা হয় আগের নিয়ম অনুযায়ী লাশ হেফাজতে নিয়ে নেই। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় ওই বাসার সামনে অবস্থানরত লোকজন ইটপাটকেল নিক্ষেপ করলে তার মাথা ফেটে যায়। এবং ওই ৩২ নম্বর বাড়ির নিচে থাকা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন তারা। এই ঘটনায় আর দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

ওসি আরও জানান, গৃহকর্মী পড়ে মারা গিয়েছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে – বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ওই বাড়ির গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা,রোববার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO