স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অতীত ভুলে র্যাব সদস্যদের নতুন উদ্যমে কাজ করতে হবে।
বুধবার ঢাকার উত্তরা র্যাব সদর দপ্তরে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,র্যাবকে যখন থেকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিশেষ করে প্রতিপক্ষকে দমন ও নিপীড়নের স্বার্থ
ব্যবহার করা শুরু হয়। তখন থেকে বাহিনীর বিরুদ্ধে গুম ও খুন সহ বিভিন্ন ধরনের মানবিকতার লংঘনের অভিযোগ ওঠে। যাহা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবকে আইন মেনে ও মানবাধিকার সমুন্নত রেখে কাজ করতে হবে।
অন্তবর্তী কালীন সরকার সুশাসন , মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার র্যাব এর কার্যক্রম পুর্ণমূল্যায়ন, সংস্কার এবং শীঘ্রই এর সুফল ভোগ করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাবকে রাজনৈতিক শব্দ ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে র্যাব অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ,মাদকবিরোধী অভিযান সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এই অনুষ্ঠানে র্যাব এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকার-উজ-জামান এবং বাংলাদেশ পুলিশের আইজিপি বাহরুল আলম ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাময়িক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।
এই অনুষ্ঠানে র্যাব এর কার্যক্রম সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
র্যাবের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা কেক কাটেন ও ফটোসেশনে অংশগ্রহণ করেছেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বুধবার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















