ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জয়পুরহাটের ক্ষেত্র নাল উপজেলার বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। স্থানীয় ৯৩৮ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয় এরই অংশ হিসেবে ২০ মে ১১ পদাতিক ডিভিশনের শারীরিক পাইলট স্কুল প্রাঙ্গণের ফ্রি মেডিকেল পরিচালনা করা হয়। এই সময় স্থানীয় ৯৩৮ জন জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধানসহ ওষুধ বিতরণ করা হয়েছে।
আইএসপিআর আরো জানায়, এই ক্যাম্পেইনে মেডিসিন,শিশু, প্রসূতিরোগ এবং চক্ষু বিশেষজ্ঞ এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।
রাজশাহী বিভাগের অন্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অন্য তো রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বুধবার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















