বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার (২১ মে) দুপুর সোয়া ১টায় এ আদেশ দেন।
এ রিটের ওপর মঙ্গলবার (২০) দুপুর ১টায় শুনানি শুরু হয়। চলে প্রায় ২টা পর্যন্ত। এরপর আদালতে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ৫টা পর্যন্ত শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার সাড়ে ১২টার সময় নির্ধারণ করা হয়।বুধবার আদেশের আগে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন রিট খারিজের পক্ষে শুনানি করেন। পরে এর জবাব দেন রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রেখেছেন।
ঢাকা,বুধবার ২১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















