চলতি মাসেই গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাস দিতে হবে এবং জুনের ১ থেকে ৩ তারিখের মধ্যে বেতন দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৯ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গার্মেন্টস কর্মীদের বোনাস মে মাসের ভেতর দিতে হবে। জুন মাসের বেতন ১ থেকে ৩ তারিখের মধ্যে দিতে হবে। শ্রমিকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে। তবে অযৌক্তিক দাবির জন্য রাস্তাঘাট ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে কোনো বাস, ট্রেন, নৌযান অতিরিক্ত মানুষ বহন করতে পারবে না। একই নিয়ম থাকবে পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও।
ঢাকা,সোমবার ১৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















