টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের বাইরে বিক্ষোভ ফটকে তালা

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে বিএনপি, এর অঙ্গসংঠন ও ইশরাক সমর্থকরা। এবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার দুপুরে নগরভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।

এর আগে, সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।

পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে তারা আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।আন্দোলনে বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে।

আন্দোলনকারীরা বলেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বতী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের।
ঢাকা,রোববার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের বাইরে বিক্ষোভ ফটকে তালা

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো আন্দোলন করছে বিএনপি, এর অঙ্গসংঠন ও ইশরাক সমর্থকরা। এবার নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগর ভবন ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার দুপুরে নগরভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, নগর ভবনের কার্যক্রম আগামীকাল বন্ধ রাখার জন্য সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আগামীকাল নগর ভবনে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।

এর আগে, সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তার সমর্থকরা।

পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন তারা। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে তারা আবারও নগর ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।আন্দোলনে বিক্ষোভকারীরা ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’; ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’; ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনও মেয়র নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ আছে।

আন্দোলনকারীরা বলেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণেই শপথ নিতে পারছেন না ইশরাক হোসেন। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে অন্তর্বতী সরকার আদালত অবমাননা করছে বলেও অভিযোগ তাদের।
ঢাকা,রোববার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock