হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার হয়েছেন। ইমিগ্রেশন পুলিশ সূত্রে এমন তথ্য জানা গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন। তিনি ভাটারা থানার একটি মামলার আসামি।রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এই অভিনেত্রীকে বিমানবন্দরেই জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে।
তিনি আরও বলেন, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।
নুসরাত ফারিয়া আটক, নাকি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।
বিনোদন ডেস্ক,রোববার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















