বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে:ফয়েজ আহমদ তৈয়্যব

তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে বৈষম্য ঘুচিয়ে নারী ও গ্রামের মানুষদের এগিয়ে নিতে ইন্টারনেট ও ডিভাইসে পিছিয়ে পড়াদের অ্যাক্সেস বাড়ানো এবং মুঠোফোনেই ব্যক্তি নিজেই যেন সরকারি সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকারর।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ তৈয়্যব বলেন, এবার আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা নিছক দিবস উদযাপনের বাইরে এসে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে ভিন্ন মাত্রায় উদযাপন করার। বিগত সরকারের আমলে এক নেতার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখকে গুরুত্ব দিতে গিয়ে এই দিবসটি এ ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ‘আগে বাজেটে অযথা মোটা অঙ্কের টাকা বরাদ্দ দিয়ে মুখরোচক প্রকল্প দেখিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে। এবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠান বিটিআরসি কার্যালয়েই সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে—সরকারি ব্যয় কমানোর জন্য।’ এবারকার আয়োজনে আমরা বেশ কিছু ব্যতিক্রম কার্যক্রম রেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গত এক বছরে দেশের জন্য সম্মান বয়ে আনা কৃতি সন্তানদের সম্মাননা দেয়া। এর পাশাপাশি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী তাদের আইডিয়াগুলো উপস্থাপন করেছে ।

বিশেষ সহকারী বলেন, আজকের বিশ্বে ডিজিটাল ট্রান্সফর্মেশনের যে গতি তা অভাবনীয়। এই গতিতে প্রতিনিয়ত আমাদের জীবন যাপন কৌশল এবং কর্মসংস্থানের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে তাতে তথ্য প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১০ নম্বর লক্ষ্য অসমতার হ্রাস যা আমাদের এবারকার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় ১০ লক্ষ ফ্রীল্যান্সার রয়েছে তার মধ্যে নারী ফ্রিল্যান্সারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম। একই সাথে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও নারীদের সংখ্যা কম। অর্থাৎ ডিজিটাল গভর্নমেন্ট এবং রিলেটেড যে ইনডেক্সগুলো রয়েছে সেগুলোতে নারীর অংশগ্রহণ এবং অ্যাক্সেস টু ডিজিটাল প্লাটফর্ম এবং এক্সেস টু ডিজিটাল সার্ভিসেস দুটো ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ কম। আমাদের ডিজিটাল ট্রাসফর্মেশন এর যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো বিস্তারিতভাবে সঙ্গায়িত করতে হবে। আমাদের নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে, তাই তাদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। আমাদের গনমাধ্যম কর্মীদের সহায়তা নিয়ে অংশিজনদের-কাছে পৌঁছাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রকল্প বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মুখোরোচক প্রকল্প না বাড়িয়ে এবং সরকারি ব্যয় কমিয়ে বিদ্যমান সুযোগ সুবিধার মধ্যে থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আইসিটির বাজেট নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ায় গতবারের চেয়ে এবার বাজেট কম হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইন্ডাট্রির বিষয়। আমরা বাজারকে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। প্রতিযোগিতার মাধ্যমেই বাজার দাম নির্ধারিত হবে।
সারাদেশে এ দিবস আয়োজন হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রুটিন দায়িত্বে থাকা সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন অনুষ্ঠান না হলেও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে সরকার কাজ করছে:ফয়েজ আহমদ তৈয়্যব

তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতে বৈষম্য ঘুচিয়ে নারী ও গ্রামের মানুষদের এগিয়ে নিতে ইন্টারনেট ও ডিভাইসে পিছিয়ে পড়াদের অ্যাক্সেস বাড়ানো এবং মুঠোফোনেই ব্যক্তি নিজেই যেন সরকারি সেবা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকারর।

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ তৈয়্যব বলেন, এবার আমরা সবাই মিলে চেষ্টা করেছি একটা নিছক দিবস উদযাপনের বাইরে এসে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসকে ভিন্ন মাত্রায় উদযাপন করার। বিগত সরকারের আমলে এক নেতার স্বদেশ প্রত্যাবর্তনের তারিখকে গুরুত্ব দিতে গিয়ে এই দিবসটি এ ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ‘আগে বাজেটে অযথা মোটা অঙ্কের টাকা বরাদ্দ দিয়ে মুখরোচক প্রকল্প দেখিয়ে রাষ্ট্রীয় অর্থের অপচয় হতো। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে। এবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠান বিটিআরসি কার্যালয়েই সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে—সরকারি ব্যয় কমানোর জন্য।’ এবারকার আয়োজনে আমরা বেশ কিছু ব্যতিক্রম কার্যক্রম রেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গত এক বছরে দেশের জন্য সম্মান বয়ে আনা কৃতি সন্তানদের সম্মাননা দেয়া। এর পাশাপাশি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী তাদের আইডিয়াগুলো উপস্থাপন করেছে ।

বিশেষ সহকারী বলেন, আজকের বিশ্বে ডিজিটাল ট্রান্সফর্মেশনের যে গতি তা অভাবনীয়। এই গতিতে প্রতিনিয়ত আমাদের জীবন যাপন কৌশল এবং কর্মসংস্থানের প্রকৃতি পরিবর্তিত হচ্ছে তাতে তথ্য প্রযুক্তি অভাবনীয় ভূমিকা রাখছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১০ নম্বর লক্ষ্য অসমতার হ্রাস যা আমাদের এবারকার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের প্রতিপাদ্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রায় ১০ লক্ষ ফ্রীল্যান্সার রয়েছে তার মধ্যে নারী ফ্রিল্যান্সারের সংখ্যা উল্লেখযোগ্য হারে কম। একই সাথে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও নারীদের সংখ্যা কম। অর্থাৎ ডিজিটাল গভর্নমেন্ট এবং রিলেটেড যে ইনডেক্সগুলো রয়েছে সেগুলোতে নারীর অংশগ্রহণ এবং অ্যাক্সেস টু ডিজিটাল প্লাটফর্ম এবং এক্সেস টু ডিজিটাল সার্ভিসেস দুটো ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ কম। আমাদের ডিজিটাল ট্রাসফর্মেশন এর যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো বিস্তারিতভাবে সঙ্গায়িত করতে হবে। আমাদের নারীরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে আছে, তাই তাদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। আমাদের গনমাধ্যম কর্মীদের সহায়তা নিয়ে অংশিজনদের-কাছে পৌঁছাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

প্রকল্প বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মুখোরোচক প্রকল্প না বাড়িয়ে এবং সরকারি ব্যয় কমিয়ে বিদ্যমান সুযোগ সুবিধার মধ্যে থেকেই জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আইসিটির বাজেট নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ায় গতবারের চেয়ে এবার বাজেট কম হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইন্ডাট্রির বিষয়। আমরা বাজারকে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দিতে চাই। প্রতিযোগিতার মাধ্যমেই বাজার দাম নির্ধারিত হবে।
সারাদেশে এ দিবস আয়োজন হচ্ছে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রুটিন দায়িত্বে থাকা সচিব মোঃ জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন অনুষ্ঠান না হলেও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO