পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন,পুলিশ কোন কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে।
রাইফেলের মত যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে, সেগুলো ব্যবহারে পুলিশকে নিরসাহিত করা হয়েছে।
আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
এর আগে পুলিশের হাতে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তবর্তী সরকার। সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মারণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কাছে। পুলিশ তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে।
আইজিপি বলেন, অন প্রিন্সিপাল আমরা মনে করি যে, পুলিশ কান নট বি এ কিলার ফোর্স ্ আমার কাছে বড়জোর শটগান থাকবে। এটাই একটা স্বাভাবিক প্রত্যাশা।যেসব জায়গা বা বিশেষ জায়গাগুলোতে বিদ্রোহ হয় বা বিদ্রোহী থাকে সেসব জায়গায় পুলিশের কার্যক্রমটা ভিন্ন হয়। তবে স্বাভাবিকভাবেই আইন-শৃঙ্খলা (প্রাণঘাতী মারণাস্ত্র) না থাকে। পুলিশের কাছে নন লিথাল উইপন থাকাটা বিশ্বব্যাপী সমর্থন করে।
আইজিপি বাহারুল আলম বলেন, সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়টা মিন করেছেন,সেটা হচ্ছে যে, অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু যেমন রাইফেল, রাইফেল থেকে বুলেট নির্গত হয়। এগুলো আমরা এড়িয়ে যাবো।আমরা আর্মমেন্টেরিয়াম (অস্ত্রগার) নিয়ে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব।
উল্লেখ্য,মিরপুর-১৪ পুলিশ স্টাফ কলেজের পুলিশ ক্লাব মাঠে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,বুধবার ১৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















