কুয়াকাটা মহাসড়কে কৃষ্ণচূড়া ফুলের সমারাহ।। ঠিক যেন রং তুলিতে আঁকা শিল্পীর ছবি

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সড়কে চোখ ধাঁধানো গাছে গাছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের সমারাহ। যেন এক রঙিন ফুলের রাজ্য। দূর থেকে তাকালে মনে হয়, বৈশাখের প্রখর রোদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি। সবুজ চিরল পাতার মাঝে যেন লাল হয়ে আগুন জ্বলছে। ঠিক যেন রং তুলিতে আঁকা শিল্পীর ছবির মত। সেলফির হটস্পট খ্যাত কলাপাড়া আন্ধার মানিক নদীর ওপর নির্মিত সেতুর টোলপ্লাজার মাত্র কয়েক’শ গজ দুরে এমন দৃশ্য। পর্যটক সহ পথচারীরা পুলকিত নয়নে, অবাক বিস্ময়ে উপভোগ করছেন এই সৌন্দর্য। আর প্রকৃতির এই মুগ্ধতা হাত ছাড়া করেনি স্থানীয় তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। তারা কৃষ্ণচূড়া ফুলের সাথে মিশে যাওয়া সুন্দর মুহূর্তকে স্মাটফোনে ধারণ করে নেট দুনিয়া ছড়িয়ে
দিয়েছেন আনেকে।
দর্শনার্থীরা জানান, তারা যতবার দেখেন, ততবারই লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের এমন সমারাহের দৃশ্যে মুগ্ধ হয়। প্রকৃতিক সৌন্দর্য হল বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশ, সুজলা সুফলা, সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়।
তাদের ভাষ্যমতে, গ্রাম ও শহর থেকে দিন দিন কমে যাচ্ছে রঙিন এই গাছ। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান।
উদ্ভিদবীদরা বলছেন, কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর, তা কম লোকই জানেন। কিন্তু সবার কাছে কৃষ্ণচূড়া নামে পরিচিত। এটি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া।এই গাছ চমৎকার পত্র-পল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। কৃষ্ণচূড়া তিনটি রঙের হয়। যেমন লাল, হলুদ ও সাদা। অনেকটা জায়গাজুড়ে শাখা-প্রশাখার বিস্তার ঘটায়। লাল ও হলদে প্রজাতির কৃষ্ণচূড়ার গাছ অনেক জায়গাতেই দেখা যায়। তবে সাদা রঙের কৃষ্ণচূড়া অতি দুস্প্রাপ্য।
স্থানীয়রা জানান, সেতুর টোলপ্লাজার মাত্র কয়েক’শ গজ দুরে কুয়াকাটা মহাসড়কের দুই পাশে ১০/১২ টি পরিণত বয়সের কৃষ্ণচূড়া গাছ রয়েছে। গাছগুলো বর্তমানে ফুলে ফুলে একেবারে আবৃত্ত। যার রক্তিম আভায় চোখ জুড়িয়ে যায় স্থানীয় সহ দেশি বিদেশি পর্যটকদের। তাই অনেকেই চলন্ত গাড়ি থামিয়ে ছবি তুলেন। এ স্থানটি এতাটাই সুন্দর যেন, নজর সরানোর উপায় নেই।
এদিকে টোলপ্লাজা এলাকা আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা ধরনের গাছের চারা লাগানোর পরিকল্পনা করছেন একাধিক সেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি জিরোপয়েন্ট সংলগ্ন জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ফোয়ারাটি সচল করারও দাবি জানান তারা।
টোলের শুল্ক আদায়কারী ব্যাবসায়ী নিখিল বিশ্বাসের তথ্যমতে ২০১৬ সালে ব্রিজ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সৌন্দর্য বৃদ্ধির জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে এ কৃষ্ণচূড়া গাছগুলো রোপনন করে। এরপর স্থানীয়দের রক্ষণাবেক্ষণে গাছগুলো পরিনত বয়সে সৌন্দর্য ছড়াচ্ছে।
নীলগঞ্জ ইউনিয়নের নওভাঙ্গা ফাজেল মাদ্রাসার বাংলা বিভাগে প্রভাষক মো.ইভান মাতব্বর বলেন, এ সড়কে দুই পাশে আরও যদি কৃষ্ণচূড়ার পাশাপাশি সৌন্দর্য বর্ধন গাছ রোপন করা হয়, তাহলে কুয়াকাটায় আগত দেশী-বিদেশী পর্যটকদের কাছে দৃষ্টি নন্দন হয়ে উঠবে।

‘পাশে দাঁড়াই’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন বলেন, আমরা চাই এই স্থানীটিকে জনপ্রিয় দর্শনীয় স্পটে পরিণত করতে। তাই ব্রিজ সংলগ্ন সড়ক দুই পাশেই ফাঁকা জায়গায় সংগঠনের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধন গাছের চরা রোপনের পরিকল্পনা রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা মহাসড়কে কৃষ্ণচূড়া ফুলের সমারাহ।। ঠিক যেন রং তুলিতে আঁকা শিল্পীর ছবি

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সড়কে চোখ ধাঁধানো গাছে গাছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের সমারাহ। যেন এক রঙিন ফুলের রাজ্য। দূর থেকে তাকালে মনে হয়, বৈশাখের প্রখর রোদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম পুষ্পরাজি। সবুজ চিরল পাতার মাঝে যেন লাল হয়ে আগুন জ্বলছে। ঠিক যেন রং তুলিতে আঁকা শিল্পীর ছবির মত। সেলফির হটস্পট খ্যাত কলাপাড়া আন্ধার মানিক নদীর ওপর নির্মিত সেতুর টোলপ্লাজার মাত্র কয়েক’শ গজ দুরে এমন দৃশ্য। পর্যটক সহ পথচারীরা পুলকিত নয়নে, অবাক বিস্ময়ে উপভোগ করছেন এই সৌন্দর্য। আর প্রকৃতির এই মুগ্ধতা হাত ছাড়া করেনি স্থানীয় তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। তারা কৃষ্ণচূড়া ফুলের সাথে মিশে যাওয়া সুন্দর মুহূর্তকে স্মাটফোনে ধারণ করে নেট দুনিয়া ছড়িয়ে
দিয়েছেন আনেকে।
দর্শনার্থীরা জানান, তারা যতবার দেখেন, ততবারই লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের এমন সমারাহের দৃশ্যে মুগ্ধ হয়। প্রকৃতিক সৌন্দর্য হল বিধাতার এক অনন্য সৃষ্টি। আমাদের এই দেশ, সুজলা সুফলা, সবুজে ভরা, প্রকৃতির সৌন্দর্যে এক অপরূপ। প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে, আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায়।
তাদের ভাষ্যমতে, গ্রাম ও শহর থেকে দিন দিন কমে যাচ্ছে রঙিন এই গাছ। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান।
উদ্ভিদবীদরা বলছেন, কৃষ্ণচূড়া গাছের আরেক নাম গুলমোহর, তা কম লোকই জানেন। কিন্তু সবার কাছে কৃষ্ণচূড়া নামে পরিচিত। এটি একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া।এই গাছ চমৎকার পত্র-পল্লব এবং আগুনলাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। কৃষ্ণচূড়া তিনটি রঙের হয়। যেমন লাল, হলুদ ও সাদা। অনেকটা জায়গাজুড়ে শাখা-প্রশাখার বিস্তার ঘটায়। লাল ও হলদে প্রজাতির কৃষ্ণচূড়ার গাছ অনেক জায়গাতেই দেখা যায়। তবে সাদা রঙের কৃষ্ণচূড়া অতি দুস্প্রাপ্য।
স্থানীয়রা জানান, সেতুর টোলপ্লাজার মাত্র কয়েক’শ গজ দুরে কুয়াকাটা মহাসড়কের দুই পাশে ১০/১২ টি পরিণত বয়সের কৃষ্ণচূড়া গাছ রয়েছে। গাছগুলো বর্তমানে ফুলে ফুলে একেবারে আবৃত্ত। যার রক্তিম আভায় চোখ জুড়িয়ে যায় স্থানীয় সহ দেশি বিদেশি পর্যটকদের। তাই অনেকেই চলন্ত গাড়ি থামিয়ে ছবি তুলেন। এ স্থানটি এতাটাই সুন্দর যেন, নজর সরানোর উপায় নেই।
এদিকে টোলপ্লাজা এলাকা আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য নানা ধরনের গাছের চারা লাগানোর পরিকল্পনা করছেন একাধিক সেচ্ছাসেবী সংগঠন। পাশাপাশি জিরোপয়েন্ট সংলগ্ন জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ফোয়ারাটি সচল করারও দাবি জানান তারা।
টোলের শুল্ক আদায়কারী ব্যাবসায়ী নিখিল বিশ্বাসের তথ্যমতে ২০১৬ সালে ব্রিজ নির্মাণ সম্পন্ন হওয়ার পর সৌন্দর্য বৃদ্ধির জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে এ কৃষ্ণচূড়া গাছগুলো রোপনন করে। এরপর স্থানীয়দের রক্ষণাবেক্ষণে গাছগুলো পরিনত বয়সে সৌন্দর্য ছড়াচ্ছে।
নীলগঞ্জ ইউনিয়নের নওভাঙ্গা ফাজেল মাদ্রাসার বাংলা বিভাগে প্রভাষক মো.ইভান মাতব্বর বলেন, এ সড়কে দুই পাশে আরও যদি কৃষ্ণচূড়ার পাশাপাশি সৌন্দর্য বর্ধন গাছ রোপন করা হয়, তাহলে কুয়াকাটায় আগত দেশী-বিদেশী পর্যটকদের কাছে দৃষ্টি নন্দন হয়ে উঠবে।

‘পাশে দাঁড়াই’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন বলেন, আমরা চাই এই স্থানীটিকে জনপ্রিয় দর্শনীয় স্পটে পরিণত করতে। তাই ব্রিজ সংলগ্ন সড়ক দুই পাশেই ফাঁকা জায়গায় সংগঠনের পক্ষ থেকে সৌন্দর্য বর্ধন গাছের চরা রোপনের পরিকল্পনা রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,মঙ্গলবার ১৩ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock