আজ ফুটবল রাজা পেলের প্রথম মৃত্যুবার্ষিকী

ব্রাজিলিয়ান এই কিংবদন্তি পৃথিবীতে না থাকলেও ঠিকই বেঁচে আছেন লাখো সমর্থকদের মনে। আজ এই ফুটবল রাজার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তারা।
২০২২ সালের ২৯ ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পেলে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অনেকের কাছে প্রশংসিত পেলে এর আগের বছরগুলিতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ২০১৮ বিশ্বকাপ চলাকালে তাঁকে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায়। সেই টুর্নামেন্টের এক মাস পরেই পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২১ সালের সেপ্টেম্বরে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের পর থেকে তিনি ডাক্তারদের কাছ থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ২০২২ সালের শেষের দিকে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হয়নি। কাতার বিশ্বকাপজুড়ে এবং এরপর ক্রিসমাসের সময়েও পেলে সাও পাওলোর হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। পেলের মেয়ে কেলি নাসিমেন্তো পুরো সময়জুড়ে অসুস্থ বাবার স্বাস্থ্যের খবরাখবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন।

পেলের এই মৃত্যুবার্ষিকীতে বিশেষ ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ব্রাজিলিয়ানরা। রিও ডি জেনেইরোতে স্থাপনা ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র মূর্তিতে পেলের পরা ১০ নম্বর জার্সি লেজার শোয়ের মাধ্যমে পরানো হয়। পেলের স্পোর্টসম্যানশিপ সম্পর্কে পোপ ফ্রান্সিসের এক বার্তাও তুলে ধরা হয় সেখানে।

ব্রাজিল ফুটবল ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ শেয়ার করে লিখে, ‘আজ রাতের ক্রাইস্ট দ্য রিডিমার। আজকের দিনেই গত বছর পেলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ’

পেলের ত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানায় ফিফাও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ পেলের বিশ্বকাপ ম্যাচের এক ভিডিও শেয়ার দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্যাপশনে তারা লিখে, ‘১৯৪০-২০২২। পেলের শ্রেষ্ঠত্ব সমসময় থাকবে।
ক্রীড়া ডেস্ক,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ফুটবল রাজা পেলের প্রথম মৃত্যুবার্ষিকী

ব্রাজিলিয়ান এই কিংবদন্তি পৃথিবীতে না থাকলেও ঠিকই বেঁচে আছেন লাখো সমর্থকদের মনে। আজ এই ফুটবল রাজার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তারা।
২০২২ সালের ২৯ ডিসেম্বর ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন পেলে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে মারা গেলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে অনেকের কাছে প্রশংসিত পেলে এর আগের বছরগুলিতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ২০১৮ বিশ্বকাপ চলাকালে তাঁকে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায়। সেই টুর্নামেন্টের এক মাস পরেই পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২১ সালের সেপ্টেম্বরে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের পর থেকে তিনি ডাক্তারদের কাছ থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু ২০২২ সালের শেষের দিকে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হয়নি। কাতার বিশ্বকাপজুড়ে এবং এরপর ক্রিসমাসের সময়েও পেলে সাও পাওলোর হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। পেলের মেয়ে কেলি নাসিমেন্তো পুরো সময়জুড়ে অসুস্থ বাবার স্বাস্থ্যের খবরাখবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন।

পেলের এই মৃত্যুবার্ষিকীতে বিশেষ ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ব্রাজিলিয়ানরা। রিও ডি জেনেইরোতে স্থাপনা ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র মূর্তিতে পেলের পরা ১০ নম্বর জার্সি লেজার শোয়ের মাধ্যমে পরানো হয়। পেলের স্পোর্টসম্যানশিপ সম্পর্কে পোপ ফ্রান্সিসের এক বার্তাও তুলে ধরা হয় সেখানে।

ব্রাজিল ফুটবল ‘ক্রাইস্ট দ্য রিডিমার’র সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ শেয়ার করে লিখে, ‘আজ রাতের ক্রাইস্ট দ্য রিডিমার। আজকের দিনেই গত বছর পেলে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। ’

পেলের ত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানায় ফিফাও। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ পেলের বিশ্বকাপ ম্যাচের এক ভিডিও শেয়ার দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ক্যাপশনে তারা লিখে, ‘১৯৪০-২০২২। পেলের শ্রেষ্ঠত্ব সমসময় থাকবে।
ক্রীড়া ডেস্ক,শনিবার ৩০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock