আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা।শনিবার (১০ মে) সকাল ৯টায় শাহবাগে গিয়ে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা সকাল থেকেই শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে গতকালের মতো আজও বন্ধ রয়েছে শাহবাগে যান চলাচল। শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঢাকা,শনিবার ১০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















