আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ। শুক্রবার (৯ মে) বিকেল ৪ টা ৪৫ নাগাদ বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
এসময় তারা ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল ৪ টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ করেন। এ সময় এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা,শুক্রবার ০৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















