ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এছাড়াও এ হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে আজ বুধবার (৭ মে) এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। ’

এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে আটজন নিহতের খবর জানিয়েছিলেন পাকিস্তানের এই সামরিক মুখপাত্র।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানের ২৪টি বেসামরিক স্থাপনায় ভারত হামলা চালিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, তার (পাকিস্তান) দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

এ সামরিক মুখপাত্র বলেন, ভারতের হামলায় বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ‘দুই তিন বছর বয়সী মেয়ে’, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘তিনজন শহীদ হয়েছেন এবং একজন মেয়ে এবং একজন ছেলে আহত হয়েছে।

কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে ১৬ বছর বয়সী এক মেয়ে এবং একজন ১৮ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন এবং একজন মা এবং তার মেয়ে আহত হয়েছেন।

এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের বরাতে আজ বুধবার (৭ মে) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এছাড়াও এ হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে আজ বুধবার (৭ মে) এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘বুধবার পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তে গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন। ’

এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে আটজন নিহতের খবর জানিয়েছিলেন পাকিস্তানের এই সামরিক মুখপাত্র।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানের ২৪টি বেসামরিক স্থাপনায় ভারত হামলা চালিয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, তার (পাকিস্তান) দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত। পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

এ সামরিক মুখপাত্র বলেন, ভারতের হামলায় বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ‘দুই তিন বছর বয়সী মেয়ে’, সাতজন নারী এবং চারজন পুরুষ রয়েছেন।

তিনি বলেন, আহতদের মধ্যে নয়জন নারী এবং ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলার বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘তিনজন শহীদ হয়েছেন এবং একজন মেয়ে এবং একজন ছেলে আহত হয়েছে।

কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যার ফলে ১৬ বছর বয়সী এক মেয়ে এবং একজন ১৮ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন এবং একজন মা এবং তার মেয়ে আহত হয়েছেন।

এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়েছে। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের বরাতে আজ বুধবার (৭ মে) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক,বুধবার ০৭ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO