গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

গুজবের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যাঁরা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন। যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তাগণ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং ও তা প্রচারে জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা প্রত্যাশা করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ০৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন।

গুজবের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তথ্য বিশ্লেষণে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যাঁরা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন। যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তাগণ সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেন, জেলা পর্যায়ে ফ্যাক্ট চেকিং ও তা প্রচারে জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তিনি সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা প্রত্যাশা করেন।
মাসুদ হাছান মোল্লা রিদম,বিশেষ প্রতিনিধি
ঢাকা,সোমবার ০৫ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock