অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নান।। সৈকত জুড়ে ভক্তদের পদচারণা

পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্রের নীল জলে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ায় হাজারো সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নান করেছেন। বুধবার ১০টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্নান করেন তারা। একই সাথে সনাতনী নারীরা সৈকতে মোম আগবাতী জ্বালিয়ে ধান, দূর্বা, ডাব, হরিতকি, তেল,সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেছেন। এ সময় হিন্দু নারীদের উলুধ্বনি ও ডংকার শব্দে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। অনেকেই ব্যস্ত পূজা করতে। আবার অনেকেই পূজা শেষে সাগরের নোনা জলে নেমে পড়ে সমুদ্র স্নানে। পুড়ো সৈকত জুড়েই ছিল ভক্তদের পদচারণা। তাদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়াতে গঙ্গাস্নান করলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যাবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এর আগে কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম’র প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরম পূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা.রাধাস্বামী। প্রতিবছর ন্যায় এ বছরও দূর-দূরান্ত থেকে সাধু, সন্ন্যাসী ও সানাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গাস্নানে আসেছেন বলে আয়োজকরা জানান।
সনাতন ধর্মাবলম্বীরা জানান, অক্ষয় তৃতীয়া দারুন শুভ ও মাহাত্ম্যপূর্নে একটি দিন। এই দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। আর যে কোন শুভ কাজ করার জন্য এই দিনটি বিশেষ করে শুভ। সনাতন শাস্ত্র আনুসারে বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষায় তৃতীয়া পালিত হয।
আগত পুণ্যার্থী সাগর বিশ্বাস জানান, এই দিন গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন হয়। তাই পরিবারের সবাইকে নিয়ে অক্ষায় তৃতীয়াতে কুয়াকাটা এসে গঙ্গা স্নান করলাম। অপর এক পুণ্যার্থী অনিমেষ সরকার জানান, এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম । অনেক দূর থেকে এসে পরিবার পরিজন নিয়ে অন্যের আশায় স্নান করলাম। পুণ্যার্থী সাগরীকা রানী বলেন, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ধর্মীয় সব নিয়ম পালন শেষে সমুদ্রের জলে ধান,দূর্বা, ডাব, হরিতকি, তেল,সিঁদুর অর্পণ করে স্নান করেছেন।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন জানান, প্রতিবছরের ন্যায় এ ববছরও এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযথ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক ভক্তবৃন্দ কুয়াকাটার সৈকতে জমায়ে হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভীর বেড়েছে। তাই তাদের বাড়তি নজরদারি ছিল। এছাড়া সাদা পোশাকে পুলিশ সহ ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করেছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অক্ষয় তৃতীয়ায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্র স্নান।। সৈকত জুড়ে ভক্তদের পদচারণা

পুণ্যলাভের আশায় কুয়াকাটা সমুদ্রের নীল জলে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ায় হাজারো সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গাস্নান করেছেন। বুধবার ১০টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে স্নান করেন তারা। একই সাথে সনাতনী নারীরা সৈকতে মোম আগবাতী জ্বালিয়ে ধান, দূর্বা, ডাব, হরিতকি, তেল,সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেছেন। এ সময় হিন্দু নারীদের উলুধ্বনি ও ডংকার শব্দে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। অনেকেই ব্যস্ত পূজা করতে। আবার অনেকেই পূজা শেষে সাগরের নোনা জলে নেমে পড়ে সমুদ্র স্নানে। পুড়ো সৈকত জুড়েই ছিল ভক্তদের পদচারণা। তাদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়াতে গঙ্গাস্নান করলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যাবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এর আগে কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণ পূজা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম’র প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরম পূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা.রাধাস্বামী। প্রতিবছর ন্যায় এ বছরও দূর-দূরান্ত থেকে সাধু, সন্ন্যাসী ও সানাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ গঙ্গাস্নানে আসেছেন বলে আয়োজকরা জানান।
সনাতন ধর্মাবলম্বীরা জানান, অক্ষয় তৃতীয়া দারুন শুভ ও মাহাত্ম্যপূর্নে একটি দিন। এই দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। আর যে কোন শুভ কাজ করার জন্য এই দিনটি বিশেষ করে শুভ। সনাতন শাস্ত্র আনুসারে বৈশাখ মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথিতে অক্ষায় তৃতীয়া পালিত হয।
আগত পুণ্যার্থী সাগর বিশ্বাস জানান, এই দিন গঙ্গাস্নান করলে পুণ্য অর্জন হয়। তাই পরিবারের সবাইকে নিয়ে অক্ষায় তৃতীয়াতে কুয়াকাটা এসে গঙ্গা স্নান করলাম। অপর এক পুণ্যার্থী অনিমেষ সরকার জানান, এই দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম । অনেক দূর থেকে এসে পরিবার পরিজন নিয়ে অন্যের আশায় স্নান করলাম। পুণ্যার্থী সাগরীকা রানী বলেন, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় ধর্মীয় সব নিয়ম পালন শেষে সমুদ্রের জলে ধান,দূর্বা, ডাব, হরিতকি, তেল,সিঁদুর অর্পণ করে স্নান করেছেন।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন জানান, প্রতিবছরের ন্যায় এ ববছরও এই অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটি যাথাযথ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপক ভক্তবৃন্দ কুয়াকাটার সৈকতে জমায়ে হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের এই আয়োজনকে কেন্দ্র করে পর্যটকদের ভীর বেড়েছে। তাই তাদের বাড়তি নজরদারি ছিল। এছাড়া সাদা পোশাকে পুলিশ সহ ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করেছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock