সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের দুদকের মামলায় ১৩ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের আপিল মঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (৩০ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন।
রায়ে আমান উল্লাহ আমানের স্ত্রীর তিন বছরের সাজাও বাতিল করা হয়েছে।
এর আগে শুনানি শেষে রায়ের জন্য ৩০ এপ্রিল দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
ঢাকা,বুধবার ৩০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















