লিবিয়া প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী, গ্রেফতার এক

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্বীয় স্বজনদের কাছে মুক্তিপণের কুড়ি লক্ষ টাকা দাবী ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, প্রবাসীকে লিবিয়ায় অপহরণ, মুক্তিপণ দাবী ও আদায়ের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেফকারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ,(নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জ
নীলফামারী,শুক্রবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী, গ্রেফতার এক

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও দেখিয়ে আত্বীয় স্বজনদের কাছে মুক্তিপণের কুড়ি লক্ষ টাকা দাবী ও অপহরণের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে তাকে নীলফামারীর কিশোরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবী ও অপহরণের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার এস আই রিপন জানান, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।
কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, প্রবাসীকে লিবিয়ায় অপহরণ, মুক্তিপণ দাবী ও আদায়ের মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে গ্রেফকারকৃতকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
শাহজাহান সিরাজ,কিশোরগঞ্জ,(নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জ
নীলফামারী,শুক্রবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO