কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পেহালগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ঘটে গোলাগুলির এ ঘটনা।
ভারত সেনাবাহিনীর বরাতে জানা গেছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার একাধিক স্থানে পাকিস্তান থেকে প্রথমে গুলি ছোড়া হয়। পরে তার জবাব দেয় ভারতের সেনাবাহিনী।তবে, পাল্টাপাল্টি এ হামলায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, দু’দেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ২৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















