প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে কাতারে পৌঁছানোর পর দোহা বিমানবন্দরে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় তাকে স্বাগত জানান কাতারের চিফ অব প্রটোকল রাষ্ট্রদূত ইব্রাহিম ফখরু। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।প্রধান উপদেষ্টা আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন। সফরকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সেদেশে গেছেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েছেন।
ঢাকা,মঙ্গলবার,২২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















