পবিপ্রবিতে দূর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে যুব নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর টিএসসি কনফারেন্স রুমে “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সহযোগিতা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ক্লাব ‘ইএসডিএম ক্লাব’।
সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করা সংগঠন জাগোনারী, সহযোগী হিসেবে যুক্ত ছিল সেভ দ্য চিলড্রেন এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করে রাইমস (RHIMS)। কর্মশালাটি জার্মান ফেডারেল ফরেইন অফিস-এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
কর্মশালায় পবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমে নেতৃত্ব, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনার কৌশল নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মহসীন হুসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুব রব্বানি, চেয়ারম্যান, উদ্যানতত্ত্ব বিভাগ। সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ।
উপস্থিত বক্তারা দুর্যোগ মোকাবিলায় যুব সমাজের অগ্রণী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিশেষভাবে উক্ত কর্মশালায় পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং জাগোনারীর ফেলোশিপপ্রাপ্ত তিন শিক্ষার্থী—ওমর ফারুক ইমরান, ইশরাত জাহান ঐশি এবং ইশরাত জাহান সুমাইয়া—তাদের ফেলোশিপ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
জাগোনারীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ. এম. মনিরুজ্জামান প্রিন্স, প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু। এছাড়াও সেভ দ্য চিলড্রেনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চিতা হালদার এবং সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিএম ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “দূর্যোগ ব্যবস্থাপনা শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং তরুণদের অংশগ্রহণ ছাড়া এটি সফল হতে পারে না। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে নেতৃত্ব দেখিয়েছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ও সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগে উৎসাহিত করবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে দূর্যোগ পূর্ব প্রস্তুতি নিয়ে যুব নেতৃত্বে কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর টিএসসি কনফারেন্স রুমে “জ্ঞানের ব্যবধান পূরণ: কার্যকর স্থানীয় প্রত্যাশিত কর্ম এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ে যুব নেতৃত্বাধীন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সহযোগিতা” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ক্লাব ‘ইএসডিএম ক্লাব’।
সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এই আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করা সংগঠন জাগোনারী, সহযোগী হিসেবে যুক্ত ছিল সেভ দ্য চিলড্রেন এবং টেকনিক্যাল পার্টনার হিসেবে কাজ করে রাইমস (RHIMS)। কর্মশালাটি জার্মান ফেডারেল ফরেইন অফিস-এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
কর্মশালায় পবিপ্রবির শিক্ষার্থীদের পাশাপাশি জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কার্যক্রমে নেতৃত্ব, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনার কৌশল নিয়ে মতবিনিময় করেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মহসীন হুসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহবুব রব্বানি, চেয়ারম্যান, উদ্যানতত্ত্ব বিভাগ। সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহমেদ পারভেজ।
উপস্থিত বক্তারা দুর্যোগ মোকাবিলায় যুব সমাজের অগ্রণী ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিশেষভাবে উক্ত কর্মশালায় পবিপ্রবির পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এবং জাগোনারীর ফেলোশিপপ্রাপ্ত তিন শিক্ষার্থী—ওমর ফারুক ইমরান, ইশরাত জাহান ঐশি এবং ইশরাত জাহান সুমাইয়া—তাদের ফেলোশিপ কার্যক্রমের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
জাগোনারীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সিসিএএ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এইচ. এম. মনিরুজ্জামান প্রিন্স, প্রোগ্রাম অফিসার লাইজু আক্তার, মনিটরিং অফিসার মারিয়া আক্তার জিন্তু। এছাড়াও সেভ দ্য চিলড্রেনের পটুয়াখালী প্রতিনিধি সঞ্চিতা হালদার এবং সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিএম ক্লাবের সভাপতি আফিয়া তাহমিন জাহিন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারদিন হাসান।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “দূর্যোগ ব্যবস্থাপনা শুধু সরকারের একক দায়িত্ব নয়, বরং তরুণদের অংশগ্রহণ ছাড়া এটি সফল হতে পারে না। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা যেভাবে নেতৃত্ব দেখিয়েছে, তা আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময়ই শিক্ষার্থীদের এমন উদ্ভাবনী ও সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগে উৎসাহিত করবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO