সিক্স লেনের সড়ক নির্মাণ দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। একই সাথে চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা।
সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা পৌরসভার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েশন এবং ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। পর্যটকদের সুবিধার্থে এই দাবি দু’টি নিয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান, ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।
বক্তারা, পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পাচ্ছেনা। এখনও দুই লেনের সংকীর্ণ সড়ক বিরাজমান। যার কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। একই সাথে ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে।
তাই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবি জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিক্স লেনের সড়ক নির্মাণ দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

ভাঙ্গা থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন সড়ক নির্মাণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ। একই সাথে চীন সরকারের অর্থায়নে বরিশাল বিভাগে ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি জানান তারা।
সোমবার বেলা ১১ টার দিকে কুয়াকাটা পৌরসভার সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হোটেল মোটেল ওনার্স এ্যসোসিয়েশন এবং ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। পর্যটকদের সুবিধার্থে এই দাবি দু’টি নিয়ে তারা মানববন্ধনের আয়োজন করেছেন।
এ সময় বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুর রহমান চান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান, ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র সেক্রেটারি মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।
বক্তারা, পদ্মা সেতুর সুফল মূলত দক্ষিণাঞ্চলের জনগণ ভোগ করতে পাচ্ছেনা। এখনও দুই লেনের সংকীর্ণ সড়ক বিরাজমান। যার কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। একই সাথে ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও যথেস্ট ব্যাঘাত ঘটছে।
তাই ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনের মহাসড়ক নির্মান ও বরিশাল বিভাগে চীন সরকারের সহায়তায় ১ টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার জোড় দাবি জানান।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO