প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিনজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হচ্ছে।
জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা বনানী থানার (ওসি অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, রোববার দিবাগত রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনা সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায়, এ তিনজন সরাসরি পারভেজ হত্যাকাণ্ডে যুক্ত ছিল।
গ্রেপ্তার এ তিনজনকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হচ্ছে।এর আগে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার যুবকরা হলো, আলভী হোসেন জুনায়েত, আল আমিন সামি ও আল কামাল।
সোমবার (২১ এপ্রিল) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সোরোয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা,সোমবার ২১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















