প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও বেশকয়েকজনকে আসামি করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়।জাহিদুলের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে রোববার (২০ এপ্রিল) বনানী থানায় মামলাটি করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহেরাব, আবুজর গিফারী ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানান, বিষয়টি তদন্ত হচ্ছে। আসামি সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহে।
ঢাকা,রোববার ২০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















