কুয়াকাটায় জলকেলি উৎসব

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব।
শুক্রবার বিকালে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। জলকেলিতে মাতোয়ারা হয়ে উঠে রাখাইন তরুণ-তরুণীর। এসময় নৌকায় রাখা পানি রাখাইন ছিটিয়ে দেয় একে অপরের গায়ে।
একই সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি, নাচ আর গানে মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। এতে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন রাখাইন পাড়া থেকে আসা শত শত তরুণ তরণী অংশগ্রহন কবে। উৎসবটি দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্বে রাখাইন নেতা এমং তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
রাখাইনরা জানান, নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাখাইনে বাড়িতে বাড়িতে ফুল দিয়ে সাজানো, বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা করা, নতুন পোষাক ও পিঠাপুলির আয়োজন করা হয়।
রাখাইন তরুণ সানওয়ে বলেন, এই উৎসব আমাদের রাখাইন তরুণ তরুণীসহ সকলের কাছে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব।
রাখাইন ওয়েনমাং উচু বলেন, জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, রাখাইনদের এই ঐতিহ্যবাহী উৎসবটি শত বছর ধরে এ উপকূলের বিভিন্ন রাখাইন পাড়াগুলোতে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও সুন্দর আয়োজন করেছে তারা।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ



» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় জলকেলি উৎসব

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব।
শুক্রবার বিকালে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। জলকেলিতে মাতোয়ারা হয়ে উঠে রাখাইন তরুণ-তরুণীর। এসময় নৌকায় রাখা পানি রাখাইন ছিটিয়ে দেয় একে অপরের গায়ে।
একই সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি, নাচ আর গানে মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। এতে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন রাখাইন পাড়া থেকে আসা শত শত তরুণ তরণী অংশগ্রহন কবে। উৎসবটি দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্বে রাখাইন নেতা এমং তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
রাখাইনরা জানান, নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাখাইনে বাড়িতে বাড়িতে ফুল দিয়ে সাজানো, বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা করা, নতুন পোষাক ও পিঠাপুলির আয়োজন করা হয়।
রাখাইন তরুণ সানওয়ে বলেন, এই উৎসব আমাদের রাখাইন তরুণ তরুণীসহ সকলের কাছে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব।
রাখাইন ওয়েনমাং উচু বলেন, জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, রাখাইনদের এই ঐতিহ্যবাহী উৎসবটি শত বছর ধরে এ উপকূলের বিভিন্ন রাখাইন পাড়াগুলোতে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও সুন্দর আয়োজন করেছে তারা।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শুক্রবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock