ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন শতাধিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মারাত্মক এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জ্বালানি বন্দরটির। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের উত্তর পশ্চিমে অবস্থিত বন্দরটিতে দফায় দফায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। কয়েক দফা বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক স্থাপনায়।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেনে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের একটি জ্বালানি টার্মিনালে হামলা চালিয়েছে। হুথিদের প্রতি বাইরের সরবরাহ ও অর্থায়ন বন্ধে হামলাটি চালানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক,শুক্রবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















