পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় এসেছেন। পররাষ্ট্রসচিবদের একটি বৈঠকে যোগ দিতে এ সফরে এসেছেন তিনি।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
ঢাকা সফরকালে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন আমনা বালুচ। বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
ঢাকা,বুধবার ১৬ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















