পহেলা বৈশাখ আকাশচুম্বী ইলিশের দাম

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের সঙ্গে পান্তা ইলিশ’র কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই এ উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় পাইকারি মাছে বাজারগুলোতে যেমন বেড়েছে ইলিশের চাহিদা, ঠিক তেমনি বেড়েছে এর দাম।
আকাশচুম্বী হয়েছে ইলিশের বাজার। ২ হাজার টাকাতেও মিলছে না এক কেজি ইলিশ। দাম শুনে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এ কারণে ইলিশের স্বাদ নেওয়া থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে।
খোজ নিয়ে জানা গেছে, দেশের বৃহৎ পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা কেজি দরে। ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা কেজি দরে। ৫ শ’ থেকে ৭ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে।
আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।
জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশের সন্ধানে জেলেরা সাগরে গেলেও ফিরে আসতে হয় খালি হতে। অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। তবে গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যাওয়া জেলেদের লম্বা জালে কিছু ইলিশ ধরা পড়ছে। কিন্তু এখানকার জেলেদের এ জাল নেই বললেই চলে।
কক্সবাজারসহ দূরের গুটি কয়েক ট্রলারের জেলেরা কয়েকদিন এই মোকামে তাদের ধরা ইলিশ বিক্রি করেছে। জেলে ইউনুস মাঝি বলেন, ইলিশ পাবো এমন আসা নিয়ে সাগরে জাল ফেলেছিলাম, কিন্তু ইলিশের দেখা নেই। তাই গত দুই দিন আগে সাগর থেকে তীরে এসেছি। তবে লাখখানেক টাকার সামুদ্রিক অন্যান্য মাছ পেয়েছি। তাতে যাতায়াতের খরচও ওঠেনি।
মহিপুর মৎস্য বন্দরের মাহাতাব ফিসের মালিক মাহাতাব বলেন, এমনিতেই সাগরে চলছে মাছের আকাল। ইলিশ খুবই কম ধরা পড়ছে। এছাড়া ১৪ তারিখ মধ্য রাত থেকে মাছ ধরার উপড় অবরোধ শুরু হচ্ছে। এ কারনে অনেক ট্রলার আগেভাগে মোকামে ফিরে এসেছে। তবে ইলিশের আমদানি নেই বললেই চলে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ আকাশচুম্বী ইলিশের দাম

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের সঙ্গে পান্তা ইলিশ’র কথাটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই এ উৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর কলাপাড়ায় পাইকারি মাছে বাজারগুলোতে যেমন বেড়েছে ইলিশের চাহিদা, ঠিক তেমনি বেড়েছে এর দাম।
আকাশচুম্বী হয়েছে ইলিশের বাজার। ২ হাজার টাকাতেও মিলছে না এক কেজি ইলিশ। দাম শুনে খালি হাতেই ফিরে যেতে বাধ্য হচ্ছে ক্রেতারা। এ কারণে ইলিশের স্বাদ নেওয়া থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে।
খোজ নিয়ে জানা গেছে, দেশের বৃহৎ পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৫শ’ টাকা কেজি দরে। ৭শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ’ থেকে ১৮শ’ টাকা কেজি দরে। ৫ শ’ থেকে ৭ শ’ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ’ টাকা কেজি দরে।
আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ থেকে ৮শ’ টাকা কেজি দরে। হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের আকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।
জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশের সন্ধানে জেলেরা সাগরে গেলেও ফিরে আসতে হয় খালি হতে। অধিকাংশ জেলেই ট্রলারের তেল ও শ্রমিক খরচ তুলতে হিমশিম খাচ্ছেন। তবে গভীর সমুদ্রে ট্রলার নিয়ে যাওয়া জেলেদের লম্বা জালে কিছু ইলিশ ধরা পড়ছে। কিন্তু এখানকার জেলেদের এ জাল নেই বললেই চলে।
কক্সবাজারসহ দূরের গুটি কয়েক ট্রলারের জেলেরা কয়েকদিন এই মোকামে তাদের ধরা ইলিশ বিক্রি করেছে। জেলে ইউনুস মাঝি বলেন, ইলিশ পাবো এমন আসা নিয়ে সাগরে জাল ফেলেছিলাম, কিন্তু ইলিশের দেখা নেই। তাই গত দুই দিন আগে সাগর থেকে তীরে এসেছি। তবে লাখখানেক টাকার সামুদ্রিক অন্যান্য মাছ পেয়েছি। তাতে যাতায়াতের খরচও ওঠেনি।
মহিপুর মৎস্য বন্দরের মাহাতাব ফিসের মালিক মাহাতাব বলেন, এমনিতেই সাগরে চলছে মাছের আকাল। ইলিশ খুবই কম ধরা পড়ছে। এছাড়া ১৪ তারিখ মধ্য রাত থেকে মাছ ধরার উপড় অবরোধ শুরু হচ্ছে। এ কারনে অনেক ট্রলার আগেভাগে মোকামে ফিরে এসেছে। তবে ইলিশের আমদানি নেই বললেই চলে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,রোববার ১৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO