পটুয়াখালী গলাচিপায় আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে অন্তত ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার গভীর রাতে পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় ৫ টি স্টেশনারী ও ফলের দোকান, ১ টি মুদি দোকান, ১ টি খাবার হোটেল, ১ টি চায়ের দোকান, ১ টি সেলুন ও ১ টি টিকিট কাউন্ডার পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের ২ টি টিম ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে আগুনে ওই ১০ ব্যবসায়ীর প্রায় ১ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















