বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে বিশাল মিছিল নিয়ে তাদের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিয়েছে।শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর কাকরাইল মোড় হয়ে তাদের সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়।
মিছিলে অংশ নেয়াদের সঙ্গে কথা বলে জানা যায়, মিছিলে ব্রাক বিশ্ববিদ্যালয়, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা এই মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে। সকাল থেকে তারা আফতাবনগরের ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয়। পরে দুপুর ১টায় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হয়।ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এর শিক্ষার্থী তানিন হাসান বলেন, আমরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকেই আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হই। সেখান থেকে দুপুর একটার দিকে আমরা রওনা দেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে।
ঢাকা,শনিবার ১২ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















