চৈত্র সংক্রান্তি উৎসব: নেত্রকোনা জেলার আঙ্গারোয়া গ্রামে পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা

ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খনার মেলা। চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। উল্লেখ্য, গতবছর চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।

সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। গান করবেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে।

উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।
নেত্রকোনা,শুক্রবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চৈত্র সংক্রান্তি উৎসব: নেত্রকোনা জেলার আঙ্গারোয়া গ্রামে পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা

ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খনার মেলা। চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত দিনরাত ব্যাপি নানা আয়োজনের মধ্যে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। উল্লেখ্য, গতবছর চৈত্র সংক্রান্তিতে মঙ্গলঘর পরিসরের আয়োজনে নেত্রকোনা-ময়মনসিংহ-কিশোরগঞ্জের ভৌগোলিক ও সাংস্কৃতিক সংযোগস্থল আঙ্গারোয়া গ্রামের উঠান মঞ্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত খনার মেলা ব্যাপক সাড়া ফেলে।

সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। গান করবেন দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে।

উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন, গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোক-সাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।
নেত্রকোনা,শুক্রবার ১১ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO