কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’ গ্রেফতার

সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে টাকা আয়ের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসাবে কাজ করে বসবাস করে আসছিলেন শারমিন সুলতানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই এক শ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (১১ এপ্রিল) শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ১০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’ গ্রেফতার

সন্তানদের দিয়ে ভিডিও বানিয়ে টাকা আয়ের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ায় বিউটিশিয়ান হিসাবে কাজ করে বসবাস করে আসছিলেন শারমিন সুলতানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি মেকআপের কাজসহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। তিনি নিজের শিশু ছেলে ও মেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। সম্প্রতি গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে শারমিন শিলা তার ছোট্ট মেয়ের মুখে চাপ দিয়ে জোর করে হাঁ করিয়ে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশুসন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়া শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ ওঠে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে আজ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত রোববার ‘একাই এক শ’ নামে শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনদিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন ও অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এই মামলায় আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (১১ এপ্রিল) শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা,বৃহস্পতিবার ১০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock