গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) ‘প্রতিবাদ ও সংহতি র্যালি’ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৮ এপ্রিল) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। এ ছাড়া একই দিন দেশব্যাপী সব মহানগরে উল্লিখিত কর্মসূচি পালিত হবে।
ঢাকা,বুধবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















