কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম (৩০) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান গ্রামের বাড়িতে রেখে গত ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জ আসেন। এরপর ৬ এপ্রিল কর্মস্থলে ডিউটি করেন তিনি। সোমবার (৭ এপ্রিল) তার কোনো ডিউটি ছিল না। এদিন দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদের জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ,মঙ্গলবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম (৩০) পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান গ্রামের বাড়িতে রেখে গত ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জ আসেন। এরপর ৬ এপ্রিল কর্মস্থলে ডিউটি করেন তিনি। সোমবার (৭ এপ্রিল) তার কোনো ডিউটি ছিল না। এদিন দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদের জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ,মঙ্গলবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock