গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা।

বিক্ষোভ চলে ফার্মগেট এলাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজউক উত্তরা মডেল কলেজসহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মিরপুর ১০ নম্বরে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করছেন সর্বস্তরের ছাত্র জনতা। এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন করেছেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতার। সকাল ১১ টার দিকে শহরের টাউন হল মোড়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ পরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকার কৃষ্ণচূড়া চত্ত্বরে গিয়ে শেষ হয়৷

নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। সকাল সাড়ে ১১টায় শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ঢাকা,সোমবার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এ ছাড়াও বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা।

বিক্ষোভ চলে ফার্মগেট এলাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নেবে রাজউক উত্তরা মডেল কলেজসহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

মিরপুর ১০ নম্বরে বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। সকাল সাড়ে ১১টায় যাত্রাবাড়ি চৌরাস্তায় শহীদি ঐক্য চত্বরে বিক্ষোভ করবে জুলাই বিপ্লব পরিষদ। এ ছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করছেন সর্বস্তরের ছাত্র জনতা। এ সময় তাদের ইসরায়েল বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের ওপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও।

ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঝিনাইদহেও অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন করেছেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেট, বটতলা মোড় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করে মানববন্ধন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতার। সকাল ১১ টার দিকে শহরের টাউন হল মোড়ে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷ পরে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন এলাকার কৃষ্ণচূড়া চত্ত্বরে গিয়ে শেষ হয়৷

নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। সকাল সাড়ে ১১টায় শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
ঢাকা,সোমবার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock