ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে বাড্ডায় ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, কেনাডিয়ান বিশ্ববিদ্যালয়, ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা পরে একটি মিছিল বের করেন তারা।মিছিল নিয়ে বাড্ডা ইউলোপ ঘুরে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের সামনে যায়। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।
সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নেন সেনাসদস্যরা। সরেজমিনে দেখা যায়, তারা একপ্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেয়া হচ্ছে না।
দুপুর ১২টার দিকে নতুন বাজারের মূল সড়কের এক পাশ খুলে দেয়া হয়। যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনাসদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন।
এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধামরাই ও আশুলিয়াতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন সাধারণ মানুষ।
এছাড়াও এ কর্মসূচিতে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল করেছেন সাধারণ মানুষ।
এদিকে ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন চবি ও রাবি শিক্ষার্থীরাও। গ্লোবাল স্ট্রাইকের ডাকে সাড়া দিয়ে আজ সারাদেশে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকা,সোমবার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















