৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে জেমি নিশামের ৪৮ রানের ঝড়ো ইনিংসে ১৩৪ রানের পুঁজি পায় কিউইরা।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে টাইগারদের জয় নিশ্চিত করে লিটন কুমার দাস। এই টাইগার ওপেনারের হার না মানা ৪২ রানের ওপর ভর করে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ১৩৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরুর আভাস দেন টাইগার ওপেনার রনি তালুকদার। ইনিংসের প্রথম ওভারেই টিম সাউদিকে ছক্কা মারেন রনি। তবে বেশিদূর আগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের লেন্থ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে তপ এজ হয়ে সাউদির হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৭ বলে ১০ রান করেন রনি।

৩ নম্বরে নেমে দারুণ শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থিতু হতে দেননি জেমি নিশাম। ব্যক্তিগত ১৯ রানে তিনি কাটা পড়েন স্যান্টনারকে ক্যাচ দিয়ে। ৪ নম্বরে নামা সৌম্য ছিলেন বেশ মারকুটে মেজাজে। ইশ সোধিকে পর পর দুই বলে ছক্কা ও চার মেরে ওয়ানডে সিরিজের ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে আনার ইঙ্গিত দেন বাঁহাতি এই ব্যাটার। অবশ্য তাকে থিতু হতে দেননি কিউই পেসার সিয়ার্স। তার গুড লেন্থের বলে লাইন মিস করে বোল্ড হন ২২ রান করা সৌম্য।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লিটনকে নিয়ে বাংলাদেশের ইনিংস টানছিলেন তাওহিদ হৃদয়। এই জুটিতেই বাংলাদেশ বড় জয়ের স্বপ্ন দেখেছিল। বেন সিয়ার্সকে কাউ কর্নার দিয়ে উড়িয়ে ছক্কা মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন হৃদয়। লিটন-হৃদয়ের ২৯ রানের জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ১৮ বলে ১৯ রানে সাজঘরে ফেরেন হৃদয়।

বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। মাত্র ১ রান করে তিনি টিম সাউদির শিকার হন। অবশ্য বাকি সময়টা দেখেশুনে পার করেছেন লিটন ও শেখ মেহেদী। এই দু’জনে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। এছাড়াও একাদশে জায়গা পান রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। টিম সেইফার্টকে বোল্ড করেন এই অফ স্পিনার। পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। পরের বলে তিনি এলবিডব্লিউ করেছেন গ্ল্যান ফিলিপসকে। ফলে মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।

নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদী। ১৪ রান করে সাজঘরে ফেরেন মিচেল। আক্রমণে এসে নিজের করা দ্বিতীয় বলেই উইকেট নেন রিশাদ হোসেন। তিনি ১৯ বলে ১৯ রান করা মার্ক চ্যাপম্যানকে আউট করেন তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে।

ষষ্ঠ উইকেটে কিউইদের হাল ধরেন মিচেল স্যান্টনার ও জেমি নিশাম। এই দু’জনে যোগ করেন ৪১ রান। স্যান্টনারকে শর্ট অব লেন্থ ডেলিভারিতে মিড উইকেটে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল। ফলে ২৩ রান করে ফিরতে হয় স্যান্টনারকে।

১৬তম ওভারে নিশাম চড়াও হন রিশাদের ওপর। ফ্লাইটেড ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারেন নিশাম। পরের বলে ডিপ অঞ্চল দিয়ে চার মারেন এই কিউই ব্যাটার। সেই ওভার থেকে আসে ১১ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমানকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন নিশাম।

বল স্টেডিয়ামের গ্যালারির ছাঁদে আটকা পড়ায় নতুন বল আনতে হয়। নতুন বলে মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের লো ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ কাভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ২৯ বলে ৪৮ রান করা নিশাম। পরের ওভারে এসে টিম সাউদিকে ডিপ স্কয়ারে আফিফ হোসেনের ক্যাচ বানান মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে ইশ সোধিকে ফিরিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ পান অভিষিক্ত তানজিম সাকিব। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কিউইদের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে জেমি নিশামের ৪৮ রানের ঝড়ো ইনিংসে ১৩৪ রানের পুঁজি পায় কিউইরা।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে টাইগারদের জয় নিশ্চিত করে লিটন কুমার দাস। এই টাইগার ওপেনারের হার না মানা ৪২ রানের ওপর ভর করে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।

নেপিয়ারের ম্যাকলিন পার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দেয়া ১৩৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরুর আভাস দেন টাইগার ওপেনার রনি তালুকদার। ইনিংসের প্রথম ওভারেই টিম সাউদিকে ছক্কা মারেন রনি। তবে বেশিদূর আগাতে পারেননি তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যাডাম মিলনের লেন্থ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে তপ এজ হয়ে সাউদির হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৭ বলে ১০ রান করেন রনি।

৩ নম্বরে নেমে দারুণ শুরু করেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে থিতু হতে দেননি জেমি নিশাম। ব্যক্তিগত ১৯ রানে তিনি কাটা পড়েন স্যান্টনারকে ক্যাচ দিয়ে। ৪ নম্বরে নামা সৌম্য ছিলেন বেশ মারকুটে মেজাজে। ইশ সোধিকে পর পর দুই বলে ছক্কা ও চার মেরে ওয়ানডে সিরিজের ফর্ম টি-টোয়েন্টিতেও টেনে আনার ইঙ্গিত দেন বাঁহাতি এই ব্যাটার। অবশ্য তাকে থিতু হতে দেননি কিউই পেসার সিয়ার্স। তার গুড লেন্থের বলে লাইন মিস করে বোল্ড হন ২২ রান করা সৌম্য।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লিটনকে নিয়ে বাংলাদেশের ইনিংস টানছিলেন তাওহিদ হৃদয়। এই জুটিতেই বাংলাদেশ বড় জয়ের স্বপ্ন দেখেছিল। বেন সিয়ার্সকে কাউ কর্নার দিয়ে উড়িয়ে ছক্কা মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন হৃদয়। লিটন-হৃদয়ের ২৯ রানের জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। ১৮ বলে ১৯ রানে সাজঘরে ফেরেন হৃদয়।

বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। মাত্র ১ রান করে তিনি টিম সাউদির শিকার হন। অবশ্য বাকি সময়টা দেখেশুনে পার করেছেন লিটন ও শেখ মেহেদী। এই দু’জনে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। এছাড়াও একাদশে জায়গা পান রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মেহেদী। টিম সেইফার্টকে বোল্ড করেন এই অফ স্পিনার। পরের ওভারে ফিন অ্যালেনকে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল ইসলাম। পরের বলে তিনি এলবিডব্লিউ করেছেন গ্ল্যান ফিলিপসকে। ফলে মাত্র ১ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কিউইরা।

নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ড্যারিল মিচেলকে বোল্ড করেন মেহেদী। ১৪ রান করে সাজঘরে ফেরেন মিচেল। আক্রমণে এসে নিজের করা দ্বিতীয় বলেই উইকেট নেন রিশাদ হোসেন। তিনি ১৯ বলে ১৯ রান করা মার্ক চ্যাপম্যানকে আউট করেন তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে।

ষষ্ঠ উইকেটে কিউইদের হাল ধরেন মিচেল স্যান্টনার ও জেমি নিশাম। এই দু’জনে যোগ করেন ৪১ রান। স্যান্টনারকে শর্ট অব লেন্থ ডেলিভারিতে মিড উইকেটে সৌম্য সরকারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শরিফুল। ফলে ২৩ রান করে ফিরতে হয় স্যান্টনারকে।

১৬তম ওভারে নিশাম চড়াও হন রিশাদের ওপর। ফ্লাইটেড ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারেন নিশাম। পরের বলে ডিপ অঞ্চল দিয়ে চার মারেন এই কিউই ব্যাটার। সেই ওভার থেকে আসে ১১ রান। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমানকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন নিশাম।

বল স্টেডিয়ামের গ্যালারির ছাঁদে আটকা পড়ায় নতুন বল আনতে হয়। নতুন বলে মোস্তাফিজের অফ স্টাম্পের বাইরের লো ফুলটস বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ কাভারে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ২৯ বলে ৪৮ রান করা নিশাম। পরের ওভারে এসে টিম সাউদিকে ডিপ স্কয়ারে আফিফ হোসেনের ক্যাচ বানান মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে ইশ সোধিকে ফিরিয়ে প্রথম টি-টোয়েন্টি উইকেটের স্বাদ পান অভিষিক্ত তানজিম সাকিব। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শরিফুল ইসলাম।
ক্রীড়া ডেস্ক,বুধবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock