পুরনো বাণিজ্যমেলার মাঠে প্রথমবারের মত ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে প্রথমবারের মত ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত আদায় করা হয়।

জামাতের মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। মূল প্যান্ডেলে ১০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। প্যান্ডেলের বাহিরেও আরও কয়েকগুন মানুষ নামাজ আদায় করেন।ছাড়া, ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়।

ঈদ জামাতের জন্য মাঠে ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলের বাইরেও আগতদের নামাজের সুবিধার্থে কার্পেট বিছানো ছিলো। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।

মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো মাঠ সিসিটিভির আওতায় আনা হয়। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনীর সদস্য মাঠ জুড়ে অবস্থান নিয়ে রেখেছিলেন। তাদের সঙ্গে সহযোগিতা করছিলেন বিএনসিসি, স্কাউটের সদস্যরা। এছাড়া সেনা সদস্যরাও মাঠে পায়ে হেটে টহল দিচ্ছিলেন।
ঢাকা,সোমবার ৩১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো বাণিজ্যমেলার মাঠে প্রথমবারের মত ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন

রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে প্রথমবারের মত ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮ টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত আদায় করা হয়।

জামাতের মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। মূল প্যান্ডেলে ১০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। প্যান্ডেলের বাহিরেও আরও কয়েকগুন মানুষ নামাজ আদায় করেন।ছাড়া, ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়।

ঈদ জামাতের জন্য মাঠে ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল তৈরি করা হয়। প্যান্ডেলের বাইরেও আগতদের নামাজের সুবিধার্থে কার্পেট বিছানো ছিলো। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।

মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো মাঠ সিসিটিভির আওতায় আনা হয়। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনীর সদস্য মাঠ জুড়ে অবস্থান নিয়ে রেখেছিলেন। তাদের সঙ্গে সহযোগিতা করছিলেন বিএনসিসি, স্কাউটের সদস্যরা। এছাড়া সেনা সদস্যরাও মাঠে পায়ে হেটে টহল দিচ্ছিলেন।
ঢাকা,সোমবার ৩১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock