ঈদ-পরবর্তী ছুটিতে-পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ঈদ-পরবর্তী সরকারি ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত করা হয়েছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটাকে। বাহারি সাজে সাজানো হচ্ছে আবাসিক হোটেল-মোটেলগুলোকে। পর্যটন ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থান পাচ্ছে নানাবিধ নতুন নতুন বাহারি পণ্য। সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে পর্যকদের। ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং শুরু হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকদের আগমন ঘটবে। তাই পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফের আগের মত প্রাণ খুঁজে পাবে কুয়াকাটার সৈকত, হাসি ফুটবে সকল ব্যবসায়ীদের এমটাই আশাবাদ ব্যাক্ত করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো রমজান মাস জুড়েই পর্যটক শূন্য ছিল। ঈদুল ফিতরের বেশ বড় ছুটিকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন কুয়াকাটায়। এবারের ঈদে ব্যবসা-বাণিজ্য গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, ঝাউবন, শুঁটকিপল্লী, রাখাইন পল্লী, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, লেম্বুর বন, তিন নদী মোহনা, ফাতরার বন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় স্পটগুলো পরিপাটি করা হয়েছে। এছাড় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে দীর্ঘ সৈকত। আগত পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।
এদিকে একাধিক হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে ফোনে কিংবা অনলাইনে আগাম রুম বুকিং হচ্ছে।
তারা আশা করেন, বাকি দিনগুলোতে পুরোপুরি বুকিং পাবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু জানান, পবিত্র মাহে রমজান মাসে পর্যটক না থাকায় হোটেল বন্ধ ছিলো। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক চাপ থাকবে।
তাই আগে ভাগেই হোটেল-মোটেলগুলো পরিস্কার পরিচ্ছন্ন সহ সার্বিক কাজগুলো সেরে নিয়েছে মালিকরা। এছাড়া সৈকতে দীর্ঘদিন পর্যটক কম থাকায় পুরো সৈকতে তৈরি হয়েছে ভিন্নতা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডানা মেলে দিয়েছে।
হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ আশাবাদ ব্যাক্ত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় অনেক
ট্যুরিস্টের আগমন হবে। ইতিমধ্যেই হোটেল মোটেল গুলোতে আগাম বুকিং চলছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পট গুলোতে টহলে থাকবে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম।
পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকের সেবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-পরবর্তী ছুটিতে-পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা

ঈদ-পরবর্তী সরকারি ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত করা হয়েছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি ‘সাগরকন্যা’ খ্যাত কুয়াকাটাকে। বাহারি সাজে সাজানো হচ্ছে আবাসিক হোটেল-মোটেলগুলোকে। পর্যটন ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থান পাচ্ছে নানাবিধ নতুন নতুন বাহারি পণ্য। সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। প্রকৃতি যেন হাত ছানি দিয়ে ডাকছে পর্যকদের। ইতোমধ্যে অধিকাংশ হোটেল-মোটেলে আগাম বুকিং শুরু হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকদের আগমন ঘটবে। তাই পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফের আগের মত প্রাণ খুঁজে পাবে কুয়াকাটার সৈকত, হাসি ফুটবে সকল ব্যবসায়ীদের এমটাই আশাবাদ ব্যাক্ত করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো রমজান মাস জুড়েই পর্যটক শূন্য ছিল। ঈদুল ফিতরের বেশ বড় ছুটিকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুরা ছুটে আসবেন কুয়াকাটায়। এবারের ঈদে ব্যবসা-বাণিজ্য গতি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই রাখাইন মহিলা মার্কেট, ঝিনুক মার্কেট, ঝাউবন, শুঁটকিপল্লী, রাখাইন পল্লী, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, লেম্বুর বন, তিন নদী মোহনা, ফাতরার বন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় স্পটগুলো পরিপাটি করা হয়েছে। এছাড় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে দীর্ঘ সৈকত। আগত পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও সেবা দিতে প্রস্তুুতি নিয়েছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর কর্তৃপক্ষ।
এদিকে একাধিক হোটেল মোটেল কর্তৃপক্ষের সাথে আলাপ করলে তারা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে ফোনে কিংবা অনলাইনে আগাম রুম বুকিং হচ্ছে।
তারা আশা করেন, বাকি দিনগুলোতে পুরোপুরি বুকিং পাবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক’র যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু জানান, পবিত্র মাহে রমজান মাসে পর্যটক না থাকায় হোটেল বন্ধ ছিলো। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক চাপ থাকবে।
তাই আগে ভাগেই হোটেল-মোটেলগুলো পরিস্কার পরিচ্ছন্ন সহ সার্বিক কাজগুলো সেরে নিয়েছে মালিকরা। এছাড়া সৈকতে দীর্ঘদিন পর্যটক কম থাকায় পুরো সৈকতে তৈরি হয়েছে ভিন্নতা। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডানা মেলে দিয়েছে।
হোটেল মোটেল ওনার্স অ্যসোসিয়েশনের সভাপতি মোতালেব শরিফ আশাবাদ ব্যাক্ত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় অনেক
ট্যুরিস্টের আগমন হবে। ইতিমধ্যেই হোটেল মোটেল গুলোতে আগাম বুকিং চলছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ শাখাওয়াত হোসেন তপু জানান, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পট গুলোতে টহলে থাকবে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম।
পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হবে। কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যটকের সেবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রস্তুতি রয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ২৯ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO