কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সড়ক পথে ঢাকায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রওনা হন তামিম। এরপর ৮.৩৭ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। উন্নত চিকিৎসার জন্যই সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে দেশসেরা এই ওপেনারকে।
গতকাল সোমবার হার্ট অ্যাটাকের পর সাভারের ওই হাসপাতালে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়। এর ২৪ ঘণ্টারও কিছু বেশি সময় পর তাকে আজ ঢাকায় আনা হলো।
হাসপাতাল কতৃপক্ষের বরাতে জানা গেছে, তামিমের শঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে ওঠা হয়ে গেছে। তার শারীরিক জটিলতাও নেই এখন। পরিবারের সঙ্গে কথা বলেছেন, হাঁটাচলা করছেন।
ক্রীড়া ডেস্ক,,মঙ্গলবার,২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















