সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথ মঙ্গলবার (২৫ মার্চ)। এদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।
সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে নতুন আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রাষ্ট্রপতির আদেশে সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
ঢাকা,রোববার ২৩ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















